শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ফার্মেসিকে অর্থদন্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ওষুধের দোকানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসির বিরুদ্ধে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি ও মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁ ফার্মেসি। প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

অভিযানের সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. সাইফুল্লাহ মাসুদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন অভিযানকালে অনেক দোকানীকে সতর্ক করে দেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। 

অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আড়াইহাজার ও গোপালদী বাজারে অনেক ওষুধের দোকানী তাৎক্ষণিকভাবে তাদের দোকান বন্ধ করে পালিয়ে যান। 

অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর বিধান লঙ্ঘনের অভিযোগে জরিমানা আরোপ করা হয়। এই আইনের অধীনে ওষুধের মান, সংরক্ষণ, বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত বিধি—বিধান কঠোরভাবে পালন করা বাধ্যতামূলক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং বলেন, “আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর