রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ছগির (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে আড়াইহাজার পৌরসভার পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ছগির উপজেলার আতাদী এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মো. ছগির। তিনি আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে পৌঁছালে ঢাকা মেট্রো ঘ-১৯-১১৮৪ নম্বরের সিলভার রঙের একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাছির আহমেদ বলেন, “সকালে প্রাইভেটকারের চাপায় ছগীর নামে একজন পথচারী নিহত হয়েছেন। গাড়িটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর