শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

আড়াইহাজারে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ৪১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই এলাকার দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায়।

নিহত শিশুরা হলো ওই এলাকার আবুল হোসেনের সাত বছর বয়সী ছেলে আনিস এবং একই এলাকার জাহাঙ্গীরের পাঁচ বছর বয়সী ছেলে জাহেদ। আনিস স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল, আর জাহেদ পড়ত একটি কেজি স্কুলের কেজি ওয়ানে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আনিস ও জাহেদ দুজনই বাড়ি থেকে সামান্য দূরে একটি ডোবার পাশে খেলছিল। এক পর্যায়ে তারা ডোবার পানিতে গোসল করতে নামে। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ওই ডোবা থেকে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণা শোনার পর নিহত শিশুদের পরিবারে এবং পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

একই বাড়ির দুই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর