সংবাদ শিরোনাম
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৭ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয়রা তাকে আটক করে উত্তম মধ্যম দেয় পরে আড়াইহাজার থানা পুকিশের কাছে সোপর্দ করে।
বুধবার (১৭ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয়রা তাকে আটক করে উত্তম মধ্যম দেয় পরে আড়াইহাজার থানা পুকিশের কাছে সোপর্দ করে।
আটককৃত ব্যাক্তির নাম মোকাররম রাবিদ (২৮)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অধীন স্যার সলিমুল্লাহ মুসলিম বিশ্ববিদ্যালয় কলেজ শাখার এক নং যুগ্ম সাধারণ সম্পাদক।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকু জানান, মোকারম রাবিদ নামে এক ব্যক্তিটি আড়াইহাজারে ছাত্রলীগের একটি মিছিল সংগঠিত করার পরিকল্পনা করছিলেন। পরে তাকে ছাত্রদল নেতাকর্মীরা আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল জানান, গতকাল স্থানীয়রা তাকে আটক করে থানায় দিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...