রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

আড়াইহাজারে কারেন্ট জাল জব্দ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, চৈতেনকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মন্ডল, আড়াইহাজার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং খাগকান্দা নৌ- পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

কেউ আইন অমান্য করে ইলিশ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ অভিযানের সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর