রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা

অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৭৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের বন্দর থানার মো. শাহআলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মো. সৈকত হোসেন (২৮) এবং কুমিল্লার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মো. হৃদয় (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ছুরি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রী ও পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর