শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অভির উদ্যোগে মাসব্যাপী জুলাই শহীদ ও আহতদের স্মরণে দোয়া ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার ভূমিদস্যুতা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে তৈয়ব মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ আইন কলেজের আকস্মিক পরিদর্শনে নবগঠিত এডহক কমিটি সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বন্দরে তরুণীর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বন্দরে চুরি হওয়া প্রাইভেটকার ৪ মাস পর সিদ্ধিরগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জেলেদের জালে মিলল লুট হওয়া থানার শর্টগান

অভির উদ্যোগে মাসব্যাপী জুলাই শহীদ ও আহতদের স্মরণে দোয়া

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির উদ্যোগে বন্দরের প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) এরই ধারাবাহিকতায় বন্দরের বেশ কয়েকটি ওয়ার্ডে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক রেদওয়ান শুভ, যুগ্ম সদস্য সচিব মাহাবুবর রহমান অভি, সদস্য মুশফিকুর রহমান সামী, মাহামুদুল ইসলাম ফাহিমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, জুলাই শহীদ ও আহতদের স্মরণে মাসব্যাপী এ দোয়া মাহফিল কর্মসূচি বন্দরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর