রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ২ লাখ টাকা

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল ২০২৬) জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর