শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

খবর প্রতিদিন রিপোর্ট / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ঘুরতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

নিহতের স্বজন অপু দাস জানান, অভয় দাস পরিবারসহ মেঘনা উপজেলা থেকে কাবিলগঞ্জে বেড়াতে আসে। সন্ধ্যায় পাশ্ববর্তী কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় পূজা মণ্ডপে অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়। পরে একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার সময় রাস্তার পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই অভয় দাসের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর