শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

কদমরসুল সেতুর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সচিব

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (এনসিসি) জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন জালকুড়ি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উপ-প্রকল্প সাইট এবং এলজিইডি ও এনসিসি যৌথভাবে বাস্তবায়নাধীন আইকনিক কেবল-স্টেইড কদমরসুল সেতু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বর্জ্য ব্যবস্থাপনা উপ-প্রকল্প স্থানে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে এনসিসির প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ ইউডিসিজিপি ও এলজিইডি কর্তৃক গৃহীত স্যানিটারী ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

এসময় রেজাউল মাকছুদ জাহেদী বর্ণিত প্রকল্পের ডিজাইনকে কিভাবে আরও আধুনিক এবং পরিবেশবান্ধব করা যায় সে বিষয়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোসেনের সহযোগিতা নিয়ে প্রকল্পের ডিজাইন সংশোধন করার পরামর্শ দেন। তাছাড়া আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ব্যবস্থাপনা, লিচেট ট্রিটমেন্ট, কম্পোস্টিং, এরোবিক ডাইজেশন, বায়োগ্যাস উৎপাদন, প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণ এবং অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য সুযোগের পাশাপাশি বির্জ্যকে সম্পদে রূপান্তর করার উপর জোড় দেন। 

তিনি দ্রুত বর্ধনশীল নারায়ণগঞ্জ এলাকায় টেকসই ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে যথাযথ আন্তঃবিভাগীয় সমন্বয়েরও ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জালকুড়ি এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সাইট পরিদর্শন শেষে সার্কিট হাউজে উপস্থিত হলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক তার বিগত ৮ মাসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন উদ্যোগসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে কদমরসুল সেতু নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনার উপর অধিক মনোনিবেশ করার জন্য গুরুত্বারোপ করেন। সেইসাথে নারায়ণগঞ্জের যানজট নিরসনে নারায়ণগঞ্জ কেন্দ্রিয় বাস টার্মিনাল শহরের বাহিরে স্থানান্তরের জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে ডিপিপি প্রণয়ন কার্যক্রম কাজ চলমান রয়েছে বলে এনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে অবহিত করেন।
ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বাস মালিক সমিতিসহ সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশ দেন স্থানীয় সরকার বিভাগের সচিব। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। 

মো. রেজাউল মাকছুদ জাহেদী ৫নং ঘাট কদমরসুল সেতু নির্মাণ প্রকল্প স্থান সরেজমিনে পরিদর্শন করে ব্রিজ নির্মাণের ফলে যেন শহরে যানজট সৃষ্টি না হয় এ বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মোঃ নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর