শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুটি বিদেশী অস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) এবং মোঃ শহীদের ছেলে জয় (২৬)। উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে মেইড ইন ইংল্যান্ড খোদাইকৃত একটি বিদেশি রিভলভার, একটি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই অস্ত্র গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর