শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা

খবর প্রতিদিন রিপোর্ট / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবক সাইফুল ইসলাম সাজ্জাদকে (২৪) ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার দুদিন পর মামলা দায়ের করেছে তার মা সাজেদা আক্তার। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলার আসামীরা হলো- ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর মিক্সার গাড়ীর চালক মশিউর রহমান (২৫), চালকের সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজবংশী (২৮), মিক্সার গাড়ীর মিস্ত্রী সাব্বির মোল্ল্যা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদ (৩৭), সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

গত শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া (আইলপাড়া) এলাকায় মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ ঢিল ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙে ফেলায় গাড়ির চালক-হেলপার ঐ যুবককে আটক করে ছিনতাইকারী আখ্যা দিয়ে ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে দুপুরে হত্যায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহতের মা সাজেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে কখনো কারও ক্ষতি করেনি। সামান্য কারণে তাকে এমন নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

স্থানীয়রা জানান, সাজ্জাদ প্রায়ই এলাকায় ঘোরাফেরা করত। কারও সঙ্গে বড় ধরনের ঝামেলায় জড়াত না। তারা হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রতিবন্ধী যুবককে এতটা নৃশংসভাবে মারা মানবিকতার সব সীমা লঙ্ঘন করেছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫। মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর