মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’ অফিসে অনুপস্থিত, হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বার ও বিকেএমইএর জেলা পুলিশে চেক হস্তান্তর নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

খবর প্রতিদিন রিপোর্ট / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্ব। তবে সরকারে থাকার কারণে অনেক বিষয় নিয়ে ইচ্ছা থাকলেও সব কথা প্রকাশ্যে বলা সম্ভব হয় না। তারপরও জেলার বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবুল কালাম বলেন, “আমাদের দায়িত্ব জনগণকে রক্ষা করা। আমরা সরকারের অংশ হওয়ায় সব কথা বলতে পারি না। তবে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধান হওয়া দরকার।”

তিনি বলেন, সভায় জেলা ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ শহরকেন্দ্রিক হওয়ায় এ এলাকার বিষয়ে তার দায়বদ্ধতাও বেশি। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। বন্দরের একটি ঘটনার পর সিফাত বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

শহরের জিয়া হল ও হকার উচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরে সংসদ সদস্য বলেন, এসব বিষয় বারবার আলোচনায় এসেছে। প্রশাসনের ভেতরে এখনো আগের সরকারের সুবিধাভোগী একটি অংশ রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিগত সরকারের একটি অংশ আমাদের মাঝে এখনও রয়ে গেছে। যারা সুবিধাভোগী হিসেবে কর্মদক্ষতা না থাকলেও দায়িত্বে আছে।”

নিজের একটি প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে আবুল কালাম বলেন, এক বছরের মধ্যে প্রকল্পটির দৃশ্যমান কার্যকারিতা হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। এ নিয়ে সাধারণ মানুষ তাকে প্রশ্নের মুখে ফেলছেন।

তিনি বলেন, “জনগণ আমাকে প্রেশার দিচ্ছে, আমি কী করছি। আমাদের প্রশাসনে স্লো গোয়িং সেকশন আছে। তাদের হুঁশিয়ারি দেওয়া দরকার।”

জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বশীলতা ও দ্রুততার সঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর