মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’ অফিসে অনুপস্থিত, হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বার ও বিকেএমইএর জেলা পুলিশে চেক হস্তান্তর নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বার ও বিকেএমইএর জেলা পুলিশে চেক হস্তান্তর

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে জেলা পুলিশের কাছে চেক হস্তান্তর করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও বিকেএমইএ শহরের যেকোনো জরুরি প্রয়োজনে সবসময় এগিয়ে আসে। অতীতেও রমজানসহ বিভিন্ন উৎসবের সময় তারা জেলা পুলিশকে সহযোগিতা করেছে। বিশেষ করে রমজান মাসে তাদের স্বেচ্ছাসেবীরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করায় যানজট কমাতে সহায়তা হয়েছে এবং মানুষ সময়মতো নিজ নিজ বাড়িতে গিয়ে ইফতার করতে পেরেছেন।

তিনি বলেন, আপনাদের সহযোগিতা শুধু জেলা পুলিশকে নয়, পুরো নারায়ণগঞ্জবাসীকেই উপকৃত করেছে। এ জন্য জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ।

লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগের প্রশংসা করে পুলিশ সুপার বলেন, এ সড়কে ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। সিসি ক্যামেরা স্থাপন করা হলে সড়টির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের শনাক্ত করাও পুলিশের জন্য সহজ হবে। চেম্বার ও বিকেএমইএর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এসময় যানজট নিরসনে আগের মতো ২৫ জন স্বেচ্ছাসেবী দেওয়ার জন্য চেম্বার ও বিকেএমইএর প্রতি আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, অতীতের ন্যায় আগামীতেও আপনারা জেলা পুলিশের পাশে থাকবেন বলে আশা করি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ‘উই আর ভলান্টিয়ার’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু বলেন, নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই আজ চেম্বার ও বিকেএমইএর পক্ষ থেকে জেলা পুলিশের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। প্রশাসন ও সাধারণ মানুষের প্রয়োজনে চেম্বার ও বিকেএমইএ সবসময় পাশে থাকবে।

এসময় নারায়ণগঞ্জের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেসব স্থানে দৃশ্যমান পুলিশি টহল ও চেকপোস্ট বাড়ানোর জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানান আহমেদুর রহমান তনু।

অনুষ্ঠানে বিকেএমইএ’র পরিচালক মোঃ নজরুল ইসলাম স্বপন ও মোঃ মামুনুর রশীদ , নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আবু জাফর, আহমেদুর রহমান তনু, সাঈদ সারওয়ার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর