বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

খবর প্রতিদিন রিপোর্ট / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দিবাগত (২৫ আগস্ট) গভীর রাতে গোদনাইলের ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি তেলবাহী গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার দিবাগত রাতে ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে বসেছিলেন সজীব। রাতের কোনো একসময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে গিয়ে তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা সজীবকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর