বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

খবর প্রতিদিন রিপোর্ট / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপনের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত গণঅনশনে উপস্থিত হয়ে তিনি এ আশ্বাস দেন।

আবুল কালাম বলেন, “আপনারা গত ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছেন। আমি নিজে যেহেতু নারায়ণগঞ্জের একজন বাসিন্দা, তাই এই ভোগান্তির শিকার আমিও। সুতরাং এ সমস্যার সমাধান হলে শুধু আপনারা নন, আমিও ব্যক্তিগতভাবে উপকৃত হব।”

তিনি বলেন, প্রিপেইড মিটার নিয়ে সমস্যাটি আগের সময় থেকেই চলে আসছে এবং এটি সরকারের নীতি-নির্ধারণী একটি প্রাতিষ্ঠানিক বিষয়। নাগরিক অধিকার ফোরামের নেতারা তার কাছে বিষয়টি নিয়ে আসার পর তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আপাতত প্রিপেইড মিটার স্থাপনের কাজ বন্ধ রেখেছিলেন বলেও জানান।

“তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। আর স্থায়ী সমাধান হয়নি বলেই আজকে আপনাদের রাজপথে এসে অবস্থান নিতে হয়েছে,” বলেন তিনি।

নাগরিকদের আশ্বস্ত করে সংসদ সদস্য বলেন, “আপনারা আস্থার প্রতীক হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, সরকারি পর্যায়ে এবং সংসদে উভয় ক্ষেত্রেই এই সমস্যা সমাধানে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।”

আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “স্বল্পকালীন অধিবেশন হলেও আমি এই ইস্যুতে আলোচনা তুলে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব।”

অনশনকারীদের উদ্দেশে আবুল কালাম বলেন, “অনশনে আপনাদের কষ্টের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। তবে যেহেতু আপনারা আমার ওপর আস্থা রেখেছেন, তাই আগামী কয়েকটা দিন সময় দিন। সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের অনশন ভঙ্গ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর ফলাফলের ওপর নির্ভর করে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

বক্তব্য শেষে অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি করেন এমপি আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক-আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, চৌরঙ্গী পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা আব্দুল সাত্তার, হাজী রুহুল আমিন, হুমায়ুন কবিরসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর