৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
মঙ্গলবার (২৫ আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ৬ দফা দাবি আদায়ের জন্য ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াত সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
তাছাড়া জেলা ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারিবৃন্দ, কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন থানা থেকে আগত আমির ও সেক্রেটারিবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।








আপনার মন্তব্য প্রদান করুন...