বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সমুদ্রে ৪ নম্বর বিপদ সংকেতেও এই স্পিডবোট উদ্ধার কাজ করতে সক্ষম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’, বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে: মান্নান নারায়ণগঞ্জ সদরে শুরু হলো ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতারা বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বন্দরে চাঁদার দাবিতে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩জনের মৃত্যুদণ্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’, বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

আল আমীন অর্ণব / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এই প্রযুক্তি চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যাবে। নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালু হওয়ায় সড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ কমবে। এর মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আরও জোরদার হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই প্রযুক্তি চালু করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কে চলাচলকারী যানবাহনের গতিবিধি ও বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হবে।

প্রযুক্তির মাধ্যমে শনাক্ত হওয়ার পর আইন লঙ্ঘনের তথ্য সংরক্ষণ করে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে নির্ধারিত নিয়মে ব্যবস্থা নেয়া হবে। এতে সড়কে ট্রাফিক আইন প্রয়োগ আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ও বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হয়। নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে আইন লঙ্ঘন দ্রুত শনাক্ত করা যাবে। একই সঙ্গে মহাসড়কে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ওপরও নির্ভরতা কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়বে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর