রোববার (৯ আগষ্ট) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা মাদক। গত মাসে পুলিশের ভূমিকা ও জনসচেতনতা মূলক ভূমিকা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পেরেছে। তুলনামূলক মাদক ব্যাবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। পরিসংখ্যানে হয়তো বোঝা যাবে না তবে মানুষের মাঝে সচেতনতা বাড়ছে।
তিনি আরও বলেন, এই কার্যক্রমল যেন শিথিলতা না আসে। আমরা যদি দুই এক মাস এটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখি তাহলে এটা কমে আসবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের রিহ্যাব সেন্টারগুলো থেকে মানুষ উপকৃত হয়েছে এর নজির নেই। দেখা গেছে সেখান থেকে বের হওয়ার দুই তিন মাস পরে আবার তারা আগের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে। সরকারি মাদক নিরাময় কেন্দ্র হলে সেটার ওপর মানুষের আস্থা বাড়বে।
রাজীব আরও বলেন, পুলিশ হামলার শিকার হচ্ছে এটা দুঃখজনক। এটা যারাই করবে তাদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে কঠোর ব্যাবস্থা নিতে হবে যেখানে শিথিলতা রয়েছে। এটা অন্যায়কে উৎসাহিত করে। মানুষের শেষ আশ্রয়স্থল পুলিশ। পুলিশ আক্রান্ত হলে সমাজে নেগেটিভ ভাইব তৈরি হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...