শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) দুপুরে শহরের নিতাইগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়।

বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলীসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহ-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আটা-ময়দা শিল্পের বিভিন্ন সমস্যা, গমের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, গমের সরবরাহে কৃত্রিম সংকট তৈরি হলে এর প্রভাব সরাসরি আটা-ময়দার বাজারে পড়ে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হয়।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের চাহিদার ৬০ ভাগ আটা ময়দা উৎপাদন করে থাকে। যা দেশের অর্থনীতিতে বিশাল ভুমিকা রাখে।

এসময় তিনি বলেন, দেশের সবচেয়ে জায়ান্ট যে কোম্পানি গুলো আছে তার অধিকাংশই নারায়ণগঞ্জে অবস্থিত। একই সাথে বিকেএমইএ’র গার্মেন্টস ফ্যাক্টরীর শ্রমিকদের চাহিদার প্রায় পুরোটাই নারায়ণগঞ্জ পূরন করে।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, গমের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে আটা-ময়দা সরবরাহ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে।

সোহাগ বলেন, গম আমদানি, খালাস, মজুদ ও বাজারে সরবরাহের পুরো প্রক্রিয়ায় কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি পরিকল্পিতভাবে গম মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য অটুট রেখে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে আটা-ময়দার সরবরাহ স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর