শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

খবর প্রতিদিন রিপোর্ট / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন, তাহলে আমরা তা প্রতিহত করব।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রেজা রিপন আরও বলেন, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসেও তিন প্রজন্মের রাষ্ট্রনায়কের এমন নজির নেই। সেই তারেক রহমানকে নিয়ে যদি কেউ অবমাননাকর মন্তব্য করে, তা মেনে নেওয়া হবে না। পাটোয়ারীর অতীত পেশা নিয়ে মহানগর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী একসময় আরএফএল-এ সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। এই সংক্রান্ত ছবিও আমার কাছে রয়েছে। আমার মোবাইলে নেই কিন্তু আমার ল্যাপটপে রয়েছে।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এক সময় লজিং মাস্টারও ছিলেন। ৫ আগস্টের আগে আসিফ, নাহিদ ও হাসনাতরা কোথায় ছিলেন জানতে চেয়ে তিনি বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বিবেচনায় নিলে তাদের এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর