শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সরাসরি নজরদারির আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, কোথাও নিম্নমানের কাজ বা কোনো ধরনের ত্রুটি চোখে পড়লে তা গোপন না রেখে তাকে জানাতে হবে। উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের পাশের শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আল আমিন বলেন, উন্নয়নকাজ শুধু ঠিকাদার বা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব নয়, জনগণও এর অংশীদার। তাই চলমান প্রকল্পগুলোর কাজ সবাইকে নজরে রাখতে হবে। কোথাও অনিয়ম বা ত্রুটি ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে জানাতে হবে। তিনি নিজেও নিয়মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন বলে জানান।

তিনি বলেন, জালকুড়ি থেকে পাগলা সড়কসহ বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ চলছে। এসব প্রকল্পের প্রতিটি কাজ যেন নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। স্থানীয়দের দাবি ছিল রাস্তার পাশাপাশি ড্রেন নির্মাণেরও। তবে এলজিইডির সীমিত সক্ষমতার কারণে একসঙ্গে ড্রেন নির্মাণ সম্ভব হয়নি। ভবিষ্যতে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এমপি আরও জানান, সড়কটির সংস্কার কাজের শুরুতে কিছু ত্রুটি ধরা পড়ায় কাজ বন্ধ রেখে পুনরায় মান নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়েছে। এ অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান। রাষ্ট্রীয় অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর