শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে : প্রতিমন্ত্রী হাবিব

খবর প্রতিদিন রিপোর্ট / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু। ‎একটি মহল এই সেতুর কাজটি বন্ধ করে রেখেছেন যাতে করে রূপগঞ্জের উন্নয়ন না হয়। প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার । তিনি চান সারা বাংলাদেশের যেন উন্নয়ন হয়। সেজন্য এই এলাকায় আসা আমাদের। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি এই ব্রিজটি কাজ সম্পন্ন করা।‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, কমবে সময় ও ব্যয়। পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এবং ঢাকা থেকে রূপগঞ্জে আমরা অল্প সময়ে আসতে পারবো। এখন ঢাকা থেকে সিলেট যাবে এই নগরপাড়ার সেতু ব্যবহার করে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ আরো অনেকে।

পরে প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ তারাবো পৌর অডিটোরিয়ামে উপকার ভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর