রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা অভিযানের শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল থেকে আন্দ্রেস এস্কোবারের ট্র্যাজেডি, ফুটবলের সবচেয়ে নির্মম ভুলের গল্প বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪ টার দিকে বার্মা স্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক মো. গালিব (১৮) এবং শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)। তিনজনের মরদেহই উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের দেখতে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।
রাশেদুজ্জামানের বাড়ি মনাগ গ্রাম এলাকায়। তিনি দেলোয়ারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, জীবিকার তাগিদে কাজের সন্ধানে গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন তিনি।
অন্যদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি রঘুনাথপুর গ্রাম এলাকায়। তাঁদের বাবা আকরাম। বর্তমানে তাঁরা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, নিহত তিনজনই সাঁতার জানতেন। তা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর