শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে এক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এমন অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল স্পষ্ট করেছে যে, তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো পদে নেই এবং সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে। অথচ আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ-এর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি নেই।

এ কারণে তার যেকোনো অনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য বা কার্যকলাপের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার অনুসারীদের মাধ্যমে বড় বড় বিলবোর্ড, পোস্টার ও ব্যানার স্থাপন করেছেন। বিভিন্ন প্রচারণায় তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অপরদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বিভিন্ন দলীয় কর্মসূচিতে বারবার স্পষ্ট করে বলেছেন, বর্তমান ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির বাইরে যুবদলের নামে কেউ সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারে না। একই সঙ্গে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অপকর্ম বা সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।

কেন্দ্রীয় যুবদলের এ বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দূর হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর