শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব এলাকায় এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে সড়কের পাশের ঢাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সড়কের পাশে জনমানবহীন স্থানে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি হেফাজতে নেয়। তবে নিহতের শরীরে কোনো পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, নিহতের পরিচয় শনাক্ত করা গেলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা সহজ হবে। এ লক্ষ্যে আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর