শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে পপুলার ও মিতু ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪ ডেকে এনে মারধর করে গুমের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে, উদ্ধার বিলম্বে হত্যার আশঙ্কা পরিবারের সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫ অধরা মাদক সম্রাট রাজ্জাক এবার পুলিশের জালে, সঙ্গে ছেলেও সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‘আন্ডা রফিক’ নিয়ে চাঞ্চল্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ২ লাখ টাকা রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

খবর প্রতিদিন রিপোর্ট / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস রিলিজের মাধ্যমে তা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মো. ওমর ফারুক (৩০), বিজয় (২১), মো. রিপন (৩৮), মো. সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এলাকায় মাদক ব্যবসা, চুরি ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর