শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

অধরা মাদক সম্রাট রাজ্জাক এবার পুলিশের জালে, সঙ্গে ছেলেও

খবর প্রতিদিন রিপোর্ট / ৩২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ‘রেজ্জাক বাহিনীর’ প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিম (২২)-কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে ফতুল্লা থানাধীন ইসদাইর ৫২ বাড়ি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ বাবা-ছেলের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে।

সকাল ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ ইসদাইর ৫২ বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন। এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থেকেও বারবার আইনের হাত ফাঁকি দেওয়া রাজ্জাক এবার আর পালাতে পারেননি। ছেলে ওয়াসিমসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অপরদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। পুলিশ জানায়, বাবা-ছেলে মিলে দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং সক্রিয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রাজ্জাক ও ওয়াসিমকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জে যারা অস্ত্র ও মাদকের আশ্রয়ে মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, ‘রেজ্জাক বাহিনী’ নামে পরিচিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে এলাকাবাসী জানান। কুখ্যাত এই বাহিনীর প্রধানকে গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর