নারায়ণগঞ্জকে শক্তিশালী ঘাঁটিতে গড়ে তুলতে এনসিপির অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জকে একটি শক্তিশালী রাজনৈতিক ঘাঁটিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, সংগঠনের ঐক্য ও জনসমর্থনের ভিত্তিতে এই জেলাকে ঢাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হবে।
শনিবার (২৭ মার্চ) নগরীর ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির সাধারণ সভায় এ আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রতি তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছেন যে, নারায়ণগঞ্জকে এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নারায়ণগঞ্জ ঢাকার রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসী ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। প্রতিটি আসনে পরিবর্তন এনে একটি ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








আপনার মন্তব্য প্রদান করুন...