বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ আয়োজনে অস্বচ্ছল শেখ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, আপাতত নিজেদের পরিবারের মধ্যে যারা অসচ্ছল রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে গ্রামের অন্যান্য অসচ্ছল পরিবারের মধ্যেও এ সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জসিম শেখ, মোঃ শামীম আহমদ সুমন, মোঃ শাহ আলী শেখ ও মোঃ শাকিল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইমরান শেখ, ইমন শেখ, আজমীর শেখ, সিয়াম শেখ, ইয়ামিন শেখ, শেখ আবদুল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে শেখ পরিবারের শতাধিক সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি ছিল বেশ প্রাণবন্ত ও আকর্ষণীয়। দীর্ঘদিন পর এত বড় পরিসরে একই বংশের সদস্যদের একত্রিত হওয়া এলাকায় ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জে এ ধরনের পারিবারিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগ খুব একটা দেখা যায় না।
আয়োজকদের মতে, পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন। তাদের এই উদ্যোগ ভবিষ্যতে বৃহত্তর সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর