বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার।

খবর প্রতিদিন রিপোর্ট / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার করেছেন জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির নেতারা। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম কে হাসান বিপু।

এ সময় সংগঠনের জেলা সহসভাপতি মো. শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ মাসুদ, নারায়ণগঞ্জ সদর থানা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি তারিক হাসান তুর্য, ফতুল্লা থানা ইন্টারনেট সোসাইটির সহসভাপতি মীর বরকত, কার্যকরী সদস্য গোলাম মর্তুজা, সজিব মাহমুদ, সাইফ সুমন, জাফরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে একসাথে ইফতারে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি এম কে হাসান বিপু বলেন, ইন্টারনেট ব্যবসায়ীরা যেমন গ্রাহকদের সেবা দিয়ে আসছেন, তেমনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেও নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমেও তারা সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করেছেন।

জেলা সহসভাপতি মো. শাহজাহান বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে নারায়ণগঞ্জের ইন্টারনেট ব্যবসায়ীরা।

ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর