বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

ফতুল্লায় জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা।

খবর প্রতিদিন রিপোর্ট / ৪১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজানের ২০ তারিখে বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন দায়েমী (দা.বা.) উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় মাদ্রাসার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে জমিয়তে ওলামায়ে ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সমাজসেবক ও দানবীর, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর, মাওঃ মনোয়ার হোসাইন,

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক ও দানবীর, ঢাকার শাহবাগ থানা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা, মুফতি হারুনুর রশিদ দা.বা.। হাফেজ মোঃ ইউসুফ। মুফতি এইচ. এম নাসির উদ্দিন ফরাজী। প্রচার সম্পাদক জমিয়তে ওলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা মাওলানা তাইজুল ইসলাম আব্বাস। মুফতি আরাফাত হোসোইন কাসেমী। মুফতি শরিফুল ইসলাম। মাওলানা মীর আহমাদুল্লাহ দা.বা। মাওলানা মোনাওয়ার হোসাইন। মুফতি অলিউল্লা আজাদী। মাওলানা যোবায়ের হোসেন আনোয়ারী। হাফিজ মাও মশিউর রহমান। মোঃ ওসমান গনি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ওলামা একরাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর