বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা। লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির। তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি। লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। দুর্দিনের কাণ্ডারি টিপু, তৃণমূল চায় এই ত্যাগী নেতার মূল্যায়ন। জ্বালানি সংকটের গুঞ্জন, চাষাঢ়ার ফিলিং স্টেশনে বাড়তি ক্রেতা।

লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী মহাতীর্থ লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মহা-অষ্টমী স্নান–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

সভায় লাঙ্গলবন্দে আগত লাখো পুণ্যার্থীর নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মহা-অষ্টমী স্নান–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং উদ্‌যাপন কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়েও মতবিনিময় করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহা-অষ্টমী স্নান–২০২৬ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসরাফ হোসেন, স্নান উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক শ্রী তাপশ কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, বন্দর উপজেলা স্নান কমিটির সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক তারক দাস, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি টনি মল্লিকসহ সারাদেশ থেকে আগত বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী সমবেত হন। এ কারণে পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে স্নান সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর