বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৩১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের দৈনিক খবর প্রতিদিন পত্রিকার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই পারে একটি সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে। সংবাদমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে তুলে ধরে বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সোমবার (৯ মার্চ) নগরীর দৈনিক খবর প্রতিদিন কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিসহ শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকতার মূলনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হননের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণ হয়ে সংবাদ প্রকাশ করলে তা কখনোই প্রকৃত সাংবাদিকতা হতে পারে না। সংবাদে যেমন রাজনীতির প্রতিফলন থাকবে, তেমনি সমাজের অবক্ষয়, দুর্নীতি, সন্ত্রাস ও ঘুষের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা রাখতে হবে।

তিনি সকল সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। এতে সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা ও সাংবাদিকদের পেশাদার মর্যাদা আরও সুদৃঢ় হবে। দৈনিক খবর প্রতিদিন এই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার ধারা বজায় রেখে এগিয়ে যাবে— এটাই তাঁর প্রত্যাশা বলে জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে অ্যাডভোকেট টিপু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত করা হবে। একবিংশ শতাব্দীতে সন্ত্রাসীদের আর কোনো স্থান নেই। একটি সুশৃঙ্খল ও আইনের শাসনভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান। দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এস. এম. ইকবাল রুমি, নির্বাহী সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় এবং বার্তা সম্পাদক আল আমীন অর্ণবও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শেষ পর্যায়ে উপস্থিত হয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিলের শতাধিক অতিথির উপস্থিতি ও আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর