শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির ইফতার মাহফিল।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ ভ্রমণ গাইড

বুধবার (৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর সাইনবোর্ড এলাকায় অবস্থিত গ্রান্ড চাঁদনী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলীসহ জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, রমজানের শিক্ষা আমাদেরকে মানবিক ও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে জেলা ও মহানগর নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর