শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে ধনকুণ্ডা কেন্দ্রে জামায়াতের লোক জন ব্যালটে ছিল মারছেঃ তদন্ত শেষে সহকারী রিটার্নিং অফিসার শাহিনা আক্তার বললেন ঘটনাটি পুরো গুজব।

খবর প্রতিদিন রিপোর্ট / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ডে ধনুকুন্ডা ভোটকেন্দ্রে জামায়াতের লোকজন প্রবেশ করে ব্যালটে সিল মারছে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ কেন্দ্রের সামনে জড়ো হতে শুরু করেন। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে ভিড় জমান। এর মধ্যে দু-একটি ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রচার করা হয়।

ঘটনাটি জেলা রিটার্নিং অফিসারের নজরে এলে তিনি দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশ দেন। তার নির্দেশে সহকারী রিটার্নিং অফিসার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

তদন্ত শেষে সহকারী রিটার্নিং অফিসার জানান, ব্যালটে সিল মারার যে প্রচারণা চালানো হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। মূলত প্রিজাইডিং অফিসার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে বসে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা করছিলেন। বাইরে থেকে বিষয়টি ভুলভাবে দেখে বা ভুল বোঝাবুঝির কারণে কেউ ব্যালটে সিল মারার গুজব ছড়িয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

কারা এই গুজব ছড়িয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তদন্ত শেষে সরকারি রিটার্নিং অফিসার উপস্থিত এলাকাবাসী ও সাংবাদিকদের আশ্বস্ত করে জানান, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। তিনি সকলকে অহেতুক বিভ্রান্তিকর তথ্য বা মিথ্যা প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, নির্বাচনকে ঘিরে যে কোনো গুজব বা অপপ্রচার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো তথ্য যাচাই করে প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর