ভোটের জন্য অনেকেই আসবে আমি আপনাদের লোক : মোহাম্মদ আলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলী উঠান বৈঠকে তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আপনাদেরকে অনুরোধ করবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি একজন হাতি মার্কা প্রতিকের একজন প্রার্থী। আপনারা আমাকে হাতি মার্কায় ভোট দিবেন? আপনারা যদি হাতি মার্কায় ভোট দেন এখানে যারা আছেন তাহলে সবাইকে মোহাম্মদ আলী সাজতে হবে।
তাহলে আপনারাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সম্ভব। শুধু বললেই হবে না যদি সবাই মোহাম্মদ আলী হয়ে যান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কাশিপুরে স্কুল প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ আলী ভোটাদের ঘরে ঘরে ভোট চাওয়া নিয়ে বলেন, সবার ঘরে ঘরে ভোট চান আপনাদের ভোট চাওয়ার মধ্য দিয়ে আগামী দিনে নেতৃত্ব দেয়ার আপনারা আমাকে দায়িত্ব দেন। আমি আপনাদের সবসময় সুখে -দুঃখে পাশে ছিলাম। এখন অনেক লোক আসবে ভোটের জন্য কিন্তু আমি আপনাদের লোক।
এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়নের মেমম্বার রফিক, গোগনগর ইউনিয়নের মেমম্বার সুকম মুক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলি ইউনিয়নের মেম্বার আক্তার হোসেন, আবুল হোসেন
বক্তাবলি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল, দেলোয়ার হোসেনসহ সমর্থকগন উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...