বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে কুতুবপুরে গণসংযোগ ও বিশাল শোডাউন

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট মনোনীত পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী–এর পক্ষে খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে ফতুল্লার কুতুবপুর নয়া নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ গণসংযোগে খেজুর গাছ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় লামাপাড়া, নয়ামাটি ও কুতুবপুর এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগ ও শোডাউনের নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর ফতুল্লা থানা শাখার স্ব-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সানি। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন, সমাজসেবক মোঃ ইব্রাহিম, কবির হোসেন, মোঃ আব্দুর রবসহ বিএনপি ও জোটভুক্ত বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, খেজুর গাছ মার্কা শুধু একটি প্রতীক নয়, এটি ধর্মপ্রাণ ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ বিপুল ভোটে মুফতি মনির হোসেন কাসেমীকে বিজয়ী করবেন।

গণসংযোগকালে খেজুর গাছ মার্কার পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং খেজুর গাছ মার্কার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয় বলে নেতাকর্মীরা দাবি করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর