বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

কথা দিলাম; সহযোগীতা পেলে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ উপহার দিবো: এসপি

খবর প্রতিদিন রিপোর্ট / ২০৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

‘নারায়ণগঞ্জের প্রধান সমস্যা মাদক’- বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, কথা দিলাম; সকলের সম্মিলিত সহয়তা পেলে নারায়ণগঞ্জ মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ আমাদের কাছে আমাদের জীবনটাই সবচেয়ে প্রিয়। আর সেই জীবনের বাজি রেখেই আপনারা যুদ্ধে গিয়েছেন। আপনাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। দেশপ্রেমের অভাব ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি।”

জেলা পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জে প্রধান সমস্যা মাদক। আমি গত ২৯ নভেম্বর নারায়ণগঞ্জে যোগদান করেছি। যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।”

পুলিশ সুপার আরও বলেন, “মুক্তিযোদ্ধারা যখনই পুলিশ প্রশাসনের কাছে আসবেন, তারা সর্বাত্মক সহযোগিতা পাবেন- এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর