বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

জাতীয়তাবাদী আদর্শ থেকে আমি একচুলও বিচ্যুত হইনি: বাবুল

নিজস্ব প্রতিবেদক: / ৫৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ- ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আমাকে বারবার পরিচয় করিয়ে দেয়া হয় একজন শিল্পপতি হিসাবে। কিন্তু আমার আরো একটি পরিচয় আছে। বিগত ৪০ বছরে বিএনপির সাথে আমার পথচলার মধ্য দিয়ে এই নারায়ণগঞ্জ এর প্রবীন বিএনপি নেতাকর্মীদের মাঝে পরিচিত হয়েছি বিএনপির প্রাইম বাবুল হিসেবে। বিগত সময়ে দলের সকল নিবেদিত নেতারা আমাকে সাথে নিয়ে কাজ করেছেন। এমনকি আমার অফিসে বসে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও সূচনা হত।

শুক্রবার বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীগঞ্জ লতিফ হাজীর মোড়ে মহানগর বিএনপির আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রাইম বাবুল বলেন, এতগুলো বছর আপনারা যেমন নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, দীর্ঘ ৪০ বছরে আমাকেও নানানভাবে মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে, আমার বাড়িতে লুটপাট করে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণ এর মাধ্যমে নির্যাতন করা হয়েছে। তবুও জাতীয়তাবাদী আদর্শ থেকে আমি এক চুলও বিচ্যুত হইনি। ধানের শীষের সাথে ছিলাম আছি থাকব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ নীতিবান, আদর্শবান একজনকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। জননেতা তারেক রহমান বলেছেন, “মিছিলের শেষ ব্যাক্তিটিও মুল্যায়িত হবে”, আমরা আশা করি যারা আজীবন একটি মাত্র আদর্শে অবিচল থেকেছে, কখনো কম্প্রোমাইজ করেনি তাদের হাতেই তিনি ধানের শীষের পতাকা তুলে দিবেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে ও মহানগর সদস্য আওলাদ হোসেন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব এড. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন, সমাজ সেবক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। বিশেষ বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী আয়েশা আক্তার, সাবেক মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বরকতুল্লাহ, এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের মহিলা সম্পাদিকা সানজিদা সিকদার পান্না, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশারফ হোসেন, ২৩ নং ওয়ার্ড বিএনপির নেতা রাজু আহমেদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, ২৫ নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া, সহ সভাপতি মো. বাবুল মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. ফারুক প্রদান, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক ইমদাদুল হক, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান স্বপন, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, জাতীয়তাবাদী সদর থানা কর্মজীবী দলের আহবায়ক মো. সুমন প্রমুখ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর