বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে না’গঞ্জে সাখাওয়াত-টিপুর বিক্ষোভ মিছিল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নগরীতে আয়োজিত এই মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। শহরের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়ক অতিক্রম করে এ মিছিলটি শহরজুড়ে সংকল্প ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর উত্তাল হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও মানবাধিকারের প্রতি আস্থা রেখে তারা রায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা দাবি করেন জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আদালতের রায় বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক অঙ্গন নতুন দিশা পাবে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে। তাই আগামী দিনে যেকোনো রায়কে কেন্দ্র করে যাতে কেউ পরিস্থিতি উত্তেজনাকর না করতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকতে হবে। তারা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু জনগণের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের ছিনিমিনি খেলা মেনে নেয়া হবে না। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর