বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

না’গঞ্জে হাতপাখার বিশাল শোডাউন

নিজস্ব প্রতিনিধি / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আমরা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ্। বিগত দিনে সরকার ও ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই কিন্তু মানুষ তাদের কাঙ্ক্ষিত মৌলিক অধিকার ও শান্তি পায় নাই। দেশ হয়েছে দুর্নীতিগ্রস্ত। ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা চাই এমন একটি রাষ্ট্র কাঠামো যেখানে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় ডিআইটি চত্বর হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মোটর বাইক ক্যাম্পেইন ফর হাতপাখা প্রতীকের এক পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এসব কথা বলেন।

ক্যাম্পেইন চলাকালে চাষাঢ়া মোড়ে এসে পথ সভায় তিনি আরও বলেন- ইতিপূর্বে নারায়ণগঞ্জে এক গডফাদার ছিলো, পুরো নারায়ণগঞ্জকে সে সন্ত্রাসের রাজ কায়েম করে রেখেছিলো। জুলাই আন্দোলনে সে-ই গডফাদার বিতাড়িত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আরোও ডজন খানেক গডফাদার তৈরি হয়েছে।

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন- যে বা যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট দল কি ব্যবস্থা নিয়েছে তা জনগণ জানতে চায়। পাশাপাশী প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি। ওয়াদা দিচ্ছি, আমরা বিজয়ী হলে নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করবো, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কবর রচনা করবো ইনশাআল্লাহ্। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর