সংবাদ শিরোনাম
মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নাসিক ২৩নং ওয়ার্ডের একরামপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে এই লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ২৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুর রশিদ।
গণসংযোগে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. হারুন, মো. সমির, মো. নাসির সরদার, মো. সোহান ভূঁইয়া, মো. রিপন, মো. বাবুল, মো. জাকির হোসেন, মো. শাহাবুদ্দিন এবং ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগসহ প্রমুখ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...