শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এমপি হলে ৯০ দিনের মধ্যে এলাকা মাদক মুক্ত করবো: অধ্যাপক মামুন মাহমুদ

খবর প্রতিদিন রিপোর্ট / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ- ৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় অথবা আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকা ৯০ দিনের মধ্যে মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি। যারা মাদক সেবন করেন তারা যদি সঠিক চিকিৎসা করাতে না পারেন তাহলে গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের অর্থায়নে চিকিৎসা করাবো। আমি জানি এই এলাকায় কয়েকজন ভুমিদস্যু আছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ভালো হয়ে যান। যদি ব্যবসা করতে চান তাহলে সাধারণ মানুষদের জিম্মি না করে ন্যায্য মূল্যে জমি ক্রয় বিক্রয় করেন। বিএনপিতে ভুমিদস্যুদের কোনো জায়গা হবে না।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় নাসিক ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ আরও বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং বাংলাদেশে একটি নতুন সূর্য উদয় হয়েছে। আমার বিশ্বাস এই নতুন সূর্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদেরকে পথ দেখাবে। জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশ গ্রহণমূলক নির্বাচনের অপেক্ষা করছে। আপানারা জানেন স্বৈরাচার খুনি শেখ হাসিনা দেশের মানুষের টাকা ব্যাংক থেকে লুটপাট করে এস আলম গ্রুপের কাছে রেখেছে। সেই টাকা দিয়ে বর্তমানে খুনি হাসিনা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

হাসিনা ও তার পরিবার এমন ভাবে দেশের টাকা লুটপাট করেছে বর্তমানে সরকারি কর্মকর্তাদের বেতন আটকে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মুক্তুল এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম ময়ূর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ আলম হিরা, নারায়ণগঞ্জজেলা বিএনপির সাবেক সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো. নাছির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিব দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মাষ্টার, মো. রাজা মিয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমন রাজু, সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবর, যুবদল নেতা মো. ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান শাহিন, মিন্টু, মো. দুলাল হোসেন, ছাত্রদল নেতা শাওন, স্বপন, অভি ও পাপ্পু সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর