শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন— বন্দরের ইস্পাহানী এলাকার কবীর আহম্মেদের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ (৩৫), সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আ. সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)। তাদের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর