বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

রূপগঞ্জে মাদকসহ ৬ জন আটক

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।

আটককৃতরা হলেন নাজমা বেগম, মৌসুমী, নাজমুল, খলিল, মাসুদ রানা ও রিয়াজ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৈকুলি এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এলাকাবাসী ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে। এর আগেও একাধিক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তারা। স্থানীয়ভাবে নাজমা বেগম ওই এলাকার “মাদক সম্রাজ্ঞী” হিসেবে পরিচিত। তার বাড়িতে মাদক বিক্রয় ও সেবনের খবর পেয়ে এলাকাবাসী রাত ১টার দিকে অভিযান চালায়।

এসময় নাজমা বেগমসহ তার বাড়িতে থাকা আরও পাঁচজনকে ২৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে তারা। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তল্লাশিতে নাজমা বেগমের ঘর থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমা বেগমসহ ছয়জনকে ২৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর