বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

১৫ নভেম্বর খতমে নবুওয়ত মহা সম্মেলন সফল করতে না’গঞ্জে গণমিছিল

নিজস্ব প্রতিনিধি / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাদ যোহর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন- মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী। তার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবী করেন, নাউজুবিল্লাহ্।

বক্তারা আরও বলেন- আমরা রাষ্ট্রীয়ভাবে এ-ই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দাবী জানাই। তারা মুসলিম বেশ ধরে ইসরায়েলের ইহুদিদের পক্ষে কাজ করে আসছে। তাই মুসলিম পরিচয়ে তারা সমাজে থাকতে পারে না। আগামী ১৫ নভেম্বর ঢাকার খতমে নবুওয়তকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাই।

পরে গণমিছিলটি ডিআইটি চত্বর হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হয়।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুনুর রশীদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল গনী, মুফতী আব্দুল হান্নান, হাফেজ জাহিদ হাসান প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর