শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁয়ে অস্ত্র উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

র‍্যাব-১১ এর একটি বিশেষ টিম সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাবের এক কর্মকর্তা বলেন, “উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয় চক্রের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় রাতের বেলা অপরিচিত কিছু লোকজনের চলাফেরা লক্ষ্য করা যাচ্ছিল। র‍্যাবের অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর