শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁওয়ে যুবদল নেতার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

খবর প্রতিদিন রিপোর্ট / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার পরিবারের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমির হোসেনের পরিবারের সঙ্গে একই গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন ও বিল্লাল হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
সোমবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে বিল্লাল হোসেন, শাহ আলম, ইব্রাহিম, ইয়াহিয়াসহ ৫-৭ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমির হোসেনকে কুপিয়ে জখম করে।

এ সময় আমির হোসেন কে বাচাতে তার ভাই তাওলাদ ও স্ত্রী এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে এবং বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষতি সাধন করে ঘরে রক্ষিত নগদ টাকা ছিনিয়ে পালিয়ে যা। পরে আহতদের আশপাশের লোকজন ছুটে এসে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আমির হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন ও তার লোকজন আমার পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর