বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: ১৬ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২২।

খবর প্রতিদিন রিপোর্ট / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: ১৬ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে ১৬ জন মাদক কারবারিসহ চুরি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন, ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
বুধবার (৪ মার্চ) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিমাইকাশারী, বাঘমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আরিফ হাসনাত শাওন (২১), মো. জয় (২৩), মো. নুরুজ্জামান (৫৫), মো. লুৎফর রহমান (২৮), দ্বীন মোহাম্মদ (৪৫), আমেনা বেগম (৪২), খোকু মনি (৪০), আমেনা বেগম (৫৮), সুলতানা বেগম (৩৮), রাবিয়া বেগম (৫৮), আলেহা বেগম (৫৫), শুভ (২৭), রাজ (২০), শাকিল (১৯), মনির হোসেন হৃদয় (২৬), শাহ আলম (৩২), হৃদয় (৩০), ওমর ফারুক (৪০), মো. কবির হোসেন (৩৫), মো. মাইন উদ্দিন (১৯), রাকিব (২৩) ও ইব্রাহিম (২২)।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া দুটি চোরাই অটোরিকশা উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর